top of page
Search

উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে সরাসরি ট্রেনিংয় করিয়ে প্রচুর বেতন চাকরি | WB HS Pass Candidate

May 19, 2022
3 min read


পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সরাসরি ট্রেনিং করিয়ে যাত্রীর ব্যবস্থা করেছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে সরাসরি ট্রেনিং করিয়ে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থীদের এখানে সরাসরি ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দিবে রাজ্য সরকার। যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি অবশ্যই বিশাল বড় সুখবর। এখানে চাকরিপ্রার্থীদের বয়সের কোনো উর্ধ্বসীমা নেই। সকল বয়সের চাকরিপ্রার্থীরা এখানে ট্রেনিং করে চাকরি করতে পারেন। তবে চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী রাজ্য সরকারের এই সুবিধাটি উপভোগ করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে।


কোর্সের মেয়াদ: যে সমস্ত ছাত্র-ছাত্রী এখানে কোর্স করতে আগ্রহী তাদের ছয় মাসের ও এক বছরের কোর্স করানো হবে। শিক্ষাগত যোগ্যতা: এখানে যেসব কোর্স করানো হবে সেইসব করছে চাকরিপ্রার্থীরা আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীদের শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীদের যদি পূর্ব অভিজ্ঞত থাকে তাহলে চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাসেও আবেদন করার সুযোগ পাবেন।



বয়স সীমা: চাকরি প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। চাকরিপ্রার্থীদের এখানে নূন্যতম 17 বছর বয়স হতে হবে এবং এখানে বয়সের কোন উর্ধ্বসীমা নেই। যেকোনো বয়সের চাকরিপ্রার্থীরা এখানে কোর্স করতে পারবেন।

কোর্সের নাম: রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্যারামেডিকেল কোর্স নিয়ে এসেছেন। এখানে ছাত্র-ছাত্রীদের ট্রেনিং করিয়ে সরাসরি কাজের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিক পাশের রাজ্য সরকারের তরফে যেসব কোর্স করানো হবে সেগুলি নিচে আলোচনা করা হলো।



এখানে 6 মার্চের যেসব কোর্স করানো হবে সেগুলি হল- 1.এক্স-রে এবং 2. ইসিজি এখানে এক বছরের যেসব কোর্স করানো হবে সেগুলি হল- 1. মেডিক্যাল ল্যাবরেটরিজ 2. রেডিওলজি 3. কার্ডিয়াক কেয়ার টেকনিশিয়ান

আবেদন গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন চলবে ১৭/০৫/২০২২ তারিখ হইতে ৩১/০৫/২০২২ তারিখ পর্যন্ত। আবেদন পদ্ধতি: এখানে ভর্ত্তির ফরম ও প্রসপেকটাস নগদ ৫০ (পঞ্চাশ) টাকা মূল্যে শনি, রবি ও ছুটির দিন বাদে আগামী ১৭/০৫/২০২২ হইতে ৩০/০৫/২০২২ তারিখ বৈকাল ৪ (চার) ঘটিকা পর্যন্ত দেওয়া হবে। ফরমটি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে সেটি জমা করতে হবে।

দরখাস্তের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে : (1) মাধ্যমিকের মার্কসশীট ও অ্যাডমিট কার্ড, (2) উচ্চ-মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মার্কসশীট, (3) আধারকার্ড / প্যানকার্ড / ভোটারকার্ড / রেশনকার্ড এর মধ্যে যে কোন একটি পরিচয়পত্র ও (4) সংরক্ষিত জাতি শংসাপত্র সার্টিফিকেটের প্রত্যেকটি স্বীয় প্রত্যয়িত দুটি করে জেরক্স এবং (5) দুটি পাশপোর্ট সাইজের রঙিন ছবি। মোট শূন্যপদ: প্রত্যেকটি কোর্সের আসনসংখ্যা ৪০ (চল্লিশ) টি। কোনো কোর্সে নির্বাচিত প্রার্থীসংখ্যা ১০ জনের কম হলে সেই কোর্স চালু করা হবে না।প্রত্যেক কোর্সে ৪০টি আসনের বিভাজন তালিকাটি হল সাধারণ - ২২ (বাইশ) টি, তপশীলীভুক্ত জাতি ৯ (নয়) টি, তপশীলীভুক্ত উপজাতি - ২(দুই) টি, অনগ্রসর জাতি OBC A - ৪ (চার) টি এবং অনগ্রসর জাতি OBC B - ৩ (তিন) টি। সংরক্ষণভুক্ত কোন আসনে প্রার্থী না থাকলে তাহা যোগ্যতানুযায়ী অন্যান্য শ্রেণী থেকে পূরণ করা হবে।



কোর্স ফিঃ ৬ (ছয়) মাসের কোর্সের জন্য ৬,০০০ (ছয় হাজার) টাকা মেডিকেল টেকনিসিয়ান কোর্সের জন্য ১৫,০০০ (পনের হাজার) টাকা, রেডিওলজি ও কার্ডিয়াক কেয়ার টেকনিসিয়ানের প্রত্যেকটির জন্য ১২,০০০ (বারো হাজার) টাকা করে ভর্তির সময় এককালীন জমা দিতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষার ফি কাউন্সিল কর্তৃক ধার্য্য অনুসারে নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে।

এখানে কোর্স করলে চাকরিপ্রার্থীরা সরকারি অথবা বেসরকারি যেকোনো জায়গায় চাকরির সুযোগ পাবেন। বর্তমান প্যারামেডিকেল কোর্স এর প্রচুর ডিমান্ড। যে সমস্ত চাকরিপ্রার্থী এই কোর্স গুলির মধ্যে যেকোনো একটি কোর্স করবেন তারা কোর্স কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর বেতনে চাকরির সুযোগ পাবেন। চাকরি সম্বন্ধে যাবতীয় তথ্য চাকরিপ্রার্থীরা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।



OFFICIAL NOTICE:CLICK HERE OFFICIAL WEBSITE: CLICK HERE

 
 

Recent Posts

See All

Corporate Office  - Durgapur || Rampurat 

© created on 2015 by Sea Talent Management Pvt.Ltd.

bottom of page