পশ্চিমবঙ্গে Income tax department কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক
পদের নাম: এখানে একই সঙ্গে তিন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যথা, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS।

শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS পদে আবেদনের ক্ষেত্রে আপনার যোগ্যতা মাধ্যমিক পাশ। অন্যদিকে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ।
প্রার্থীর বয়সসীমা: ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বয়সসীমা 18-30 বছর, ট্যাক্স অ্যাসিসট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 18-27 বছর এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বয়সসীমা 18-25 বছর রাখা হয়েছে। যাইহোক, রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতন ভিন্ন। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদের ক্ষেত্রে সর্বোচ্চ মাসিক বেতন 34,800/- টাকা। অন্যদিকে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বেতন 20,200/- টাকা।
আবেদনের সময়সীমা: আগামী 28/11/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যাবতীয় যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Joint Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), 1st Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে চাইলে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE


