Forest Department Group-C and Group-D Recruitment 2022
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকারের অন্তর্গত Indian Council Of Forestry Research And Education এর তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত Forest Research Institute গুলিতে বিভিন্ন ধরনের গ্ৰুপ 'ডি' ও 'সি' শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

• Multi Tasking Staff
• Lower Division Clerk
• Forest Guard
• Steno Grade II
• Store Keeper
• Driver Ordinary Grade
• Technician (Field/ Lab Research)
• Technician ( Maintenance)
• Technical Assistant (Para Medical)
শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-
Multi Tasking Staff-
এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে কোনো সরকারি বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Lower Division Clerk-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকারি বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার বা টাইপ রাইটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Forest Guard -
এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ২৫ কিমি পথ হাঁটার ক্ষমতা থাকতে হবে। এবং পুরুষ আবেদনকারীদের উচ্চতা হতে হবে অন্তত পক্ষে ১৬৫ সেমি। এবং ছাতির মাপ হতে হবে না ফুলিয়ে ৭৯ সেমি এবং ফুলিয়ে ৮৪ সেমি। এবং মহিলাদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ১৪ কিমি পথ হাঁটার ক্ষমতা থাকতে হবে। উচ্চতা হতে হবে অন্তত পক্ষে ১৫০ সেমি। এবং ছাতির মাপ হতে হবে না ফুলিয়ে ৭৪ সেমি এবং ফুলিয়ে ৭৯ সেমি। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ২৮-৩৭ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Steno Grade II-
এই পদের ক্ষেত্রেও আবেদনকারীকে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৮০ টি ইংরেজি ও হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হওয়া দরকার ২৮-২৭ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Store Keeper-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আবেদনকারীকে কোনো সরকারি বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে না। এবং তার বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
Driver Ordinary Grade-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকারি বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এছাড়াও একটি valid ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং সংশ্লিষ্ট পদে কমকরে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
এছাড়াও আরও যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।
নির্বাচন প্রক্রিয়া:-
সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি ১০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ একটি ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে ও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে একটি স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২০/১২/২০২২ দুপুর ১২ টা থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে প্রায় এক মাস ধরে অর্থাৎ আগামী ২৯/০১/২০২৩ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। তাই আমাদের দেশের প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর উদ্দেশ্যে বলছি এতো কম যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এতো বড় দপ্তরে চাকরির সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন।
OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE


