top of page
Search

রাজ্যের বিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে Group D কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ | WB Job Recruitmen

Jan 14, 2023
2 min read

পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে বিদ্যালয়ে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা যারা খুব সামান্য এবং ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে মূলত গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সব থেকে বড় কথা হলো, ন্যুনতম অষ্টম পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ।






কীভাবে আবেদন করবেন: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। একদম সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।


1. সেক্ষেত্রে সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র তথা BIO DATA বানিয়ে নিতে হবে।



2. সেটি নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।



3. সেক্ষেত্রে নিজের নাম থেকে শুরু করে অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল তথ্য দেবেন।


4. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দেবেন আবেদনপত্র এর মধ্যে।


5. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে যুক্ত করুন এই আবেদনপত্রটির সঙ্গে


6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।




প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,


1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট



2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড


3. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে


4. অষ্টম শ্রেণী পাশের মার্কশিট এবং ডকুমেন্ট


5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে



পদের নাম: রাজ্যের বিদ্যালয়ের এই নিয়োগের ক্ষেত্রে মূলত গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হবে কর্মী (WB Group-D Recruitment 2023)। সেক্ষেত্রে গ্রুপ ডি কুক পদে কর্মী নেওয়া হবে।



শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম রাখা হয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।



প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 38 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।


রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।




কর্মী নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার সঙ্গে সঙ্গে সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর সেখানে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। সব শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।





ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 30 জানুয়ারি, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সকল 11 টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তার অনেক আগেই সেখানে পৌঁছে যেতে হবে আপনাদের।



নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই ইন্টারভিউয়ের ক্ষেত্র উল্লেখ করা হয়েছে।


গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇


✅ SEA Whatsapp গ্রুপে জয়েন হোনClick Here


✅ Telegram ChannelJoin Now


✅ YouTube Channel Join Now


OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE



 
 

Recent Posts

See All

Corporate Office  - Durgapur || Rampurat 

© created on 2015 by Sea Talent Management Pvt.Ltd.

bottom of page